বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিএনপির তাদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আমানউল্লাহ আমানের ব্যক্তিগত কর্মকর্তা স্বপন। তিনি জানান, র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে আটক করে উত্তরার দিকে নিয়ে যায়।
দুই নেতাকে আটকের খবর জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মহাখালী ডিওএইচএস ৩১ নম্বর রোডের ২৬৭ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়েছে। সন্ধ্যা থেকেই বাড়িটি ঘিরে রেখেছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাত ৯টার পর দুই নেতাকে আটক করা হয়। আটকের আগে নাজিম উদ্দিনের বাসায় অবস্থান করছিলেন আমান উল্লাহ আমান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার একদিন আগে আটক হলেন এ দুই নেতা।




