আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। শিগগির গেজেট প্রকাশের পর দু’য়েক দিনের মধ্যে তার শপথ অনুষ্ঠান হতে পারে বলে ০২ ফেব্রুয়ারি নিশ্চিত করেছে আইন মন্ত্রণালয় সূত্র। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, কিছুক্ষণের মধ্যে প্রধান বিচারপতিরে নাম ঘোষণা করবেন রাষ্ট্রপতি। তবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেননি তিনি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বলেন, দেশের প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেলে নতুন প্রধান বিচারপতি নিয়োগের গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি। সকালেই এ নিয়োগ সংক্রান্ত ফাইল বঙ্গভবন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বঙ্গভবন সূত্র।
এদিকে দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, কিছুক্ষণের মধ্যে প্রধান বিচারপতিরে নাম ঘোষণা করবেন রাষ্ট্রপতি। তবে কাকে নিয়োগ দেওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেননি তিনি। গত বছরের ১০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহার পদত্যাগের পর থেকে পদটি শূন্য হয়ে রয়েছে। এর আগে অক্টোবরে অসুস্থতাজনিত কারণে ছুটি নেন তিনি। ওই সময় থেকে বর্তমান পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়শোনা করা বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকা অবস্থায় ২০০১ সালের ২২ ফ্রেব্রুয়ারি নিয়োগ পান অতিরিক্ত বিচারপতি হিসেবে। দুই বছর পর ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।




