হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচ্ছন্নতা কর্মী মোস্তফা কামালকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। ২৫ জানুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদু্ল ইসলাম।
তিনি জানান, ২৪ জানুয়ারি দিনগত রাত সোয়া ১২টার দিকে মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়। তার পায়ের জুতার মধ্যে চল্লিশটির মতো সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম। উদ্ধার করা সোনার বারের আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। কামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।