চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে দ্রুত মুক্তি না দিলে বোমা মেরে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সব ভবন উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।
রোববার বিকেলে এই হুমকি দেয়ার কথা জানিয়ে মীর রুহুল আমিন নামের এক বিচারকের কাছে চিঠি পাঠিয়েছে কে বা কারা। চিঠিতে তার পরিবারের লোকজনকে দেখে নেয়ার কথা জানানো হয়েছে। ঠিকানা দেয়া হয়েছে সালাউদ্দিন কাদেরের ঘাঁটি বলে পরিচিত ‘রাউজান-ফটিকছড়িবাসী’ এই ব্যানারে। এতে বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে তারা ওই চিঠি দিয়েছেন কিনা কিংবা এসব নামে আদৌ কেউ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
জানতে চাইলে কাছে হমুকি দেয়ার বিষয়টি সত্য বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল মাসুদ। গতকাল সন্ধ্যায় এই বিষয়ে তিনি বলেন, ‘হুমকি দেয়ার আমাদের কাছে আসার পরপরই আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। তবে কারা হুমকি দিয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেননা অচেনা, অজানা নাম দিয়ে অনেকে বিচারককে ভয়ভীতি দেখাতে এমন কাজ করতে পারে। তারপরও বিষয়টিকে হালকাভাবে দেখা হচ্ছে না।




