বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে নিজাম চৌধুরী বিজয়ী

ঢাবি সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে নিজাম চৌধুরী বিজয়ী

received_flower nizam chyঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত গণতান্ত্রিক ঐক্য পরিষদ এর প্রার্থী এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী । তিনি ১০৫২৮ ভোট পেয়ে বিজয়ী হন । ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে তিনি দেশের বিভিন্ন জেলার ভোটারদের সাথে সরাসরি কথা বলে ভোট চেয়েছেন ও তার প্যানেলকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন । শত ব্যস্ততার মধ্যেও তিনি নির্বাচনকে সামনে নিয়ে বিভিন্ন ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন । দেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন । এই নির্বাচনে যারা ভোট প্রদান করে থাকেন সকলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট সম্পন্ন ।

নিজাম চৌধুরী জানান, আগামী জাতীয় নির্বাচনের আগমুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ । দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে গ্রাজুয়েট ধারীরা স্বাধীনতার স্বপক্ষের প্রতিনিধিদের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে তারা উন্নয়নের পক্ষে । তিনি আশা প্রকাশ করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের এই ফলাফল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে । তিনি বলেন বাঙালি জাতির পিতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও তার সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব । দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, উদ্যোক্তা, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সৈনিক ফেনীর কৃতি সন্তান নিজাম চৌধুরী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রপ্রবাসী থাকার পরেও তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ।

আরও পড়ুন

সর্বশেষ