তাবলিগের অন্যতম মুরব্বি দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি বিশ্ব ইজতেমায় যাবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১১ জানুয়ারি ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সার্বিক বিষয় বিবেচনা করে মাওলানা সাদ ইজতেমা ময়দানে যাবেন না। তিনি কাকরাইল মসজিদে আছেন।



