রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপবিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার ১০ টাকার স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন। এ ছাড়া তিনি মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং ডাক বিভাগের ইস্যু করা একটি স্মারকগ্রন্থ অবমুক্ত করেন। আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ডাকটিকিট, খাম ও স্মারকগ্রন্থ অবমুক্ত করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার ও ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল।

আরও পড়ুন

সর্বশেষ