শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদটপঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া চল‌ছে। সরকার এখন বেশ‌ কিছু নিয়ম ক‌রে‌ছে আমরা সেটা জা‌নি‌য়ে‌ছি। বিএন‌পি এই নির্বাচ‌নে অংশ নেবে। সোমবার সকা‌লে হাই‌কোর্ট মাজার প্রাঙ্গ‌ণে দারিদ্র্যের মা‌ঝে কম্বল বিতরণ শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ফখরুল ব‌লেন, আশা কর‌ছি নির্বাচন ক‌মিশন সেখা‌নে এক‌টি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা কর‌বে। না হ‌লে এর সব দায়ভার নির্বাচন ক‌মিশন‌কে বহন কর‌তে হ‌বে।

আরও পড়ুন

সর্বশেষ