শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগগাজীপুরে শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন জামাই

গাজীপুরে শ্বশুরবাড়ি গিয়ে লাশ হলেন জামাই

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক গরু বিক্রেতাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, রোববার সন্ধ্যায় উপজেলার বড়গাঁও এলাকার শ্বশুরবাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি। নিহত মোশারফ হোসেন (৪৫) একই এলাকার আয়েজ উদ্দিনের ছেলে। নিহত মোশারফের ছোট ভাই স্কুলশিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, মোশারফের স্ত্রী পারভিন আক্তার (৩২) গরু কেনাবেচার ১০ হাজার টাকা স্বামীকে না জানিয়ে খরচ করে ফেলেন।

আরও পড়ুন

সর্বশেষ