শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপরাজধানীর কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের মালিক ইয়াবাসহ গ্রেফতার

রাজধানীর কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের মালিক ইয়াবাসহ গ্রেফতার

রাজধানীর প্রগতি সরণি থেকে বেসরকারি কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও মালিক জামাল ওরফে শাহ্ জামাল ওরফে সেগা জামালকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দিবাগত রাতে প্রগতি সরণিসংলগ্ন একটি আবাসিক এলাকার গেট থেকে তার গাড়ি তল্লাশি  করে ৬ হাজর ৬০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সুমনুর রহমান জানান, শাহ জামাল একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এ অপকর্মের সঙ্গে যুক্ত আছেন।

গ্রেফতারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, শাহ জামালের মালিকানাধীন স্কুলটি রাজধানীর একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মালিক হিসেবে শাহ জামাল সমাজের বিভিন্ন প্রভাবশালী মহলে চলাফেরা করতেন। তার কলেজ ভবনের ওপরে একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি রংমহল খুলে বসেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ কর্মকর্তা ও বখে যাওয়া রাজনীতিবিদ- এমনকি প্রশাসনের কর্তাব্যক্তিদেরও নিয়মিত যাতায়াত ছিল। স্কুলের ওপরে রংমহলে ইয়াবা সেবনের নিরাপদ আড্ডা জমত। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ