বিডিআর বিদ্রোহ মামলার আপিলের রায়কে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। দেশের সবচেয়ে বড় ফৌজদারি মামলার আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-১-এ আছে ২০ জন, কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২-এ আছে তিন শতাধিক, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রয়েছেন ১০০ জনের মতো এবং কিছু রাখা হয়েছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
আলোচিত এ মামলার ৮৫০ আসামির মধ্যে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ১৬১ আসামিকে যাবজ্জীবন এবং ২৫৬ আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। আসামির সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা।
মৃত্যুদণ্ড অনুমোদন এবং সাজা বাতিলে এই আসামিদের আপিলের শুনানি আজ শুরু হয়েছে হাইকোর্টে। আসামিরা বিভিন্ন কারাগারে থাকায় এ রায়ের পরে কারাগারগুলোতে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।




