রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবিমানের টিকেটে অভাবনীয় মূল্য হ্রাস

বিমানের টিকেটে অভাবনীয় মূল্য হ্রাস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীসাধারণের জন্য ঢাকা-রাজশাহী ও ঢাকা-চট্টগ্রাম রুটে ভাড়ার উপর অভাবনীয় মূল্যহ্রাস ঘোষণা করেছে। এই অফার এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৯১ তারিখ ১৭ নভেম্বর ২০১৭ ঢাকা-রাজশাহী ১৫০০/- টাকা এবং বিজি-৪১৫ তারিখ ২৯ ডিসেম্বর ২০১৭ ঢাকা-চট্টগ্রাম ১৫০০/- টাকা সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ভাড়া নির্ধারণ করেছে।

বিমানের সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিকাশ এবং বিমান ওয়েবসাইট থেকে টিকেট কেনা যাবে। এই অফার বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন বিমান ওয়েবসাইট-www.biman-airlines.com অথবা ফোন নং-০২-৯৫৫৩২২০ তে যোগাযোগ করুন।

আরও পড়ুন

সর্বশেষ