শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদটপরংপুর সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী ঝন্টু

রংপুর সিটি নির্বাচনে আ.লীগের প্রার্থী ঝন্টু

রংপুর সিটি করপোরেশনের (রসিক) দ্বিতীয় নির্বাচনে বর্তমান মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১১ নভেম্বর রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবনে’ অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ