রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে হ্যাট্রিক করবেন শেখ হাসিনা

২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে হ্যাট্রিক করবেন শেখ হাসিনা

২০১৮ সালের ডিসেnasim ctg babuম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তথ্য দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  বিজয়ের মাসে এই নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা হ্যাট্রিক করবেন বলে মন্তব্যও করেছেন তিনি। ০৫ নভেম্বর প্রয়াত আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।  চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগ এই স্মরণসভার আয়োজন করে।

নাসিম বলেন,  নির্বাচন হবে ২০১৮ সালের ডিসেম্বরে।  ডিসেম্বর মাস হল বাঙালির বিজয়ের মাস।  নৌকার বিজয়ের মাস। বঙ্গবন্ধুর বিজয়ের মাস।  বিজয়ের মাসে আমরা বিজয়ী হবই।  এখন আমাদের শপথ নিতে হবে।  কোন্দল ভুলে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, নির্বাচনে আসেন, মাঠে খেলা হবে।  আমাদের নেত্রী ভালো খেলোয়াড়।  ইনশাল্লাহ, আমাদের নেত্রী এবার হ্যাট্রিক করবেন।

‘চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি সাহস থাকে আসেন নির্বাচনের মাঠে। ইনশাল্লাহ খেলা হবে, ফাইনাল খেলা হবে।  এবার যদি নির্বাচন না করে ফেরত যান, তাহলে ভবিষ্যতে বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কোন তত্তাবধায়ক-সহায়ক হবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তত্তাবধায়ক-সহায়ক নিয়ে আপনারা ঘরে বসে থাকেন।

‘আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলনের চ্যাম্পিয়ন দল আওয়ামী লীগ। এরশাদের সময়, জিয়ার সময়, খালেদা জিয়ার সময় রাস্তায় মার খেয়েছি, মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। আর আপনারা এক আঙুলে লাঠি পড়লে প্যান্ট ছেড়ে দৌঁড়ে পালিয়ে যান। আগামী নির্বাচনে জয়-পরাজয় নিয়ে নেতাকর্মীদের সতর্কও করেছেন নাসিম।  তিনি বলেন, নির্বাচনে পরাজিত হলে স্বাধীনতাবিরোধী শক্তি, জঙ্গি, একাত্তরের ঘাতক, বঙ্গবন্ধুর খুনিরা ক্ষমতায় আসবে।  পাকিস্তানের প্রেতাত্মারা বিএনপি-জামায়াতের পথ ধরে আবার ক্ষমতায় বসবে।

বিজয় ছাড়া আমাদের সামনে কোন বিকল্প নেই।  মনে রাখবেন, শেখ হাসিনা যদি আবার জনগণের ভালবাসায় ক্ষমতায় ফিরে আসতে না পারে, অন্ধকারে আমাদের সবাইকে হারিয়ে যেতে হবে।  আমরা সবাই নিশ্চিহ্ন হয়ে যাব। তিনি আরো বলেন, সব কাজ আমরা করতে পারিনি।  একটা সরকার দুই-তিন মেয়াদে সব কাজ শেষ করতে পারে না। শেখ হাসিনা জনগণের ভোটে একটানা ১০ বছর ক্ষমতায় আছে বলেই দেশের চেহারা পাল্টে যাচ্ছে।  এখনও অনেক কাজ বাকি আছে।  সময় দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আচরণ বদলাতে হবে। মানুষের ভালবাসা অর্জন করতে হবে।  আমরা ১০ বছর ক্ষমতায় আছি।  আচরণের কারণে মানুষ আমাদের ভুল বোঝে।

খালেদা জিয়াকে ‘সিরিয়াল মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার মতো একজন মিথ্যাবাদী নেত্রী যদি আবার দেশের প্রধানমন্ত্রী হয়, দেশ কোথায় যাবে একবার চিন্তা করে দেখেন।  সারা দুনিয়া দেখেছে, দেশের জনগণ দেখেছে শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য কি করেছেন।  অথচ উনি এসে (খালেদা জিয়া) মিথ্যা কথা বলেছেন।  মিথ্যাচারের জবাব খালেদা জিয়াকে বাংলার জনগণ দেবে।

নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন আক্তারুজ্জামান বাবুর সন্তান ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উত্তর জেলার সভাপতি নূরুল আনোয়ার চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাবেক মন্ত্রী ড.হাছান মাহমুদ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

আরও পড়ুন

সর্বশেষ