শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আলোচনা কর্মসূচীর আয়োজন করেছে।

সোমবার ঢাকার প্রধান কার্যালয়স্থ লার্নিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে ব্যাংকের ঢাকা অঞ্চলের মহিলা কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচীতে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মিসেস রুকমীলা জামান।

অনুষ্ঠানে স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়। ইউসিবি সিএসআর কার্যকর্মের আওতায় এই স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচীর আয়োজন করে।

আরও পড়ুন

সর্বশেষ