শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইসলামী ব্যাংকের আইডিবি ভবন শাখা নাম ও স্থান পরিবর্তন

ইসলামী ব্যাংকের আইডিবি ভবন শাখা নাম ও স্থান পরিবর্তন

IBBL Photo(6)ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আইডিবি ভবন শাখা নাম ও স্থান পরিবর্তন করে আগারগাঁও শাখা হিসেবে ২৩ লায়ন্স ভবন, বেগম রোকেয়া সরণি, আগারগাঁওয়ে ১৫ অক্টোবর ২০১৭, রবিবার উদ্বোধন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. আব্দুল হামিদ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডাইরেক্টর হেলাল আহমদ চৌধুরী ও মো. জয়নাল আবেদীন, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম ও লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন আশরাফুল হাবীব ফিরোজ। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা ও আবু রেজা মো. ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন ও জাফর আলম উপস্থিত ছিলেন। স্বাগত ভাষন দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণ জোনপ্রধান মো. ইয়ানুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. জিল্লুর রহমান আল মাহমুদ। স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান প্রধান অতিথির ভাষণে বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছে ইসলামী ব্যাংক। এ ব্যাংকের সফলতায় উদ্বুদ্ধ হয়ে বর্তমানে দেশে ৮ টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেকগুলো ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক শতভাগ শরী‘আহ ও সততার নীতি অনুসরণকারী ব্যাংক। তিনি বলেন গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ব্যাংকের মর্যাদাকে উন্নত পর্যায়ে নিয়ে এসেছে।

সভাপতির বক্তব্যে মো. আব্দুল হামিদ মিঞা বলেন, জনগণের সহযোগিতা নিয়ে ইসলামী ব্যাংক এর কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের সার্বজনীন সেবা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া উন্নত গ্রাহকসেবা অব্যাহত রাখতে তিনি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দেন।

আরও পড়ুন

সর্বশেষ