শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপআরবান বাংলাদেশ ইন্সটিটিউটের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

আরবান বাংলাদেশ ইন্সটিটিউটের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু

অর্থনীতিবিদদের মতে, কিছু প্রতিবন্ধকতা থাকা স্বত্বেও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত ভালো।গত ১০ বছরে বাংলাদেশের অর্থনীতি প্রতিবছরই গড়ে ছয় শতাংশ করে প্রবৃদ্ধি অর্জিত হয়ে আসছে। বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। আর এ সবকিছুই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির দ্রুত বিকাশমান গতির কারণে। এ বাস্তবতাকে মেনে নিয়ে জরুরী হয়ে পড়েছে নগরায়ন নিয়ে সঠিক পরিকল্পনার। আসলেIMG_20171014_181231 পরিকল্পিত নগর বলতে বুঝায় একটি পরিকল্পিত জনবসতি। যার সবকিছু হবে পরিকল্পনা অনুযায়ী। কোথায় স্কুল-কলেজ, হাসপাতাল হবে, অফিস-আদালত কোথায়, কোথায় বসবাসের জায়গা সবকিছুই হবে পরিকল্পনামাফিক। একবিংশ শতাব্দীতে উন্নত নগরায়ন মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে। জীবনযাত্রার অনিবার্য প্রয়োজনে মানুষ এখন নগরমুখী। সে কারণেই নগরায়নকে পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর ও সুষম হওয়ার কথা বলা হচ্ছে। বলা যায়, নগরজীবনকে স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধব, টেকসই ও উন্নয়নমুখি করা এখন সময়ের দাবী। গত ১৪ অক্টোবর রাজধানীর এক হোটেলের সেমিনারে এমনই অভিমত ব্যক্ত করেন দেশি বিদেশি নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞগন। আরবান বাংলাদেশ ইন্সটিটিউট বা ইউবিআই এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল আরবান বাংলাদেশ ইন্সটিটিউট (ইউবিআই) সাথে “আরবান রিসার্চ রিপোর্ট অন ঢাকা” শিরোনামে রাজধানীর ঢাকার উপরে গবেষনাকৃত বিশেষ উন্নয়ন পরিকল্পনা প্রতিবেদন সাময়িকীরূপে প্রকাশিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মাদ হুসাইন ভুঁইয়া ।সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন শামসুল হক (বুয়েট প্রফেসর- পরিচালক, ব্যুরো অফ রিসার্চ, টেস্টিং এন্ড কনসালটেশন), বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং রাজউক (ড্যাব) এর প্রকল্প পরিচালক জনাব আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে, ড. জাবেদ বারি, ড. শহিদ মামুন, ড. এম আর কবির, তাওসিফ হাসনাত চৌধুরী, পরিচালক এইচডিডি গ্র“প এবং পরিচালক ইউবিআই, শাহ নেওয়াজ,পরিচালক এইচডিডি, ইউবিআই বক্তব্য রাখেন। মুহাম্মাদ হুসাইন ভুঁইয়া তার স্বাগত বক্তব্যে ইউবিআই এর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন ইউবিআই একটি অলাভজনক ও জনকল্যাণকর নগর গবেষণা সংস্থা। তিনি আরো বলেন বাংলাদেশের দ্রত বিকাশমান অর্থনীতিকর প্রবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে চলছে নগরা_MG_0305য়ন। যা দেশি ও বিদেশি বিনিয়োগকারী দের আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। দ্রত নগরায়নের এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইউবিআই তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত কারিগরি দক্ষতা বাংলাদেশি নগর পরিকল্পনায় কাজে লাগাতে চায়। তিনি বলেন ইউবিআই সাংহাই  এইচডিডি কো¤পানির একটি সাবসিডিয়ারি রিসার্চ অর্গানাইজেশন। প্রতিষ্ঠানটি সঠিক নীতি প্রনয়নের মাধ্যমে নগর পরিকল্পনা ও আর্থ সামাজিক উন্নয়নে গবেষণাভিত্তিক তথ্য উপাত্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে। এইচডিডি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশে পরিকল্পিত নগরায়ন নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এবং ইউবিআই এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ভোদনকালে নিজাম চৌধুরী বলেন বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশে আসন্ন নগরায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউবিআই এর এ ধরনের প্রচেষ্টা সত্যি প্রশংসার দাবী রাখে।

আরও পড়ুন

সর্বশেষ