শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়চট্টগ্রামে ভেন্যু পরিদর্শনে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল

চট্টগ্রামে ভেন্যু পরিদর্শনে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামে ভেন্যু পরিদর্শন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চার সদস্যের প্রতিনিধি দল। আগামী অক্টোবরে ‍নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর উপলক্ষে শনিবার ভেন্যু পর্যবেক্ষন করতে চট্টগ্রামে আসেন তারা।

রোববার সকালে পরিদর্শন শেষে ভেন্যুগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছে প্রতিনিধি দলটি।

চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন নিউজিল্যান্ড দলের ব্যবস্থাপক মাইক স্যান্ডল,  নিরাপত্তা বিশেষজ্ঞ স্যাম ডিকসন, প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিথ মিলস ও প্লেয়ার অ্যাসোসিয়েশন প্রতিনিধি হেনরি মুর।

তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য আজম নাছির উদ্দিন, সিজেকেএস ক্রিকেট কমিটির আহবায়ক ও প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ছাড়াও সিজিকেএস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার সকাল ১১টার দিকে প্রতিনিধি দল জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে পৌছান। সেখানে তারা মাঠ, মিডিয়া বক্স, ডেসিং রুম পরিদর্শন করেন। উইকেটে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান।

পরে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ঘুরে দেখেন। বেলা ১২টার দিকে এম এ আজিজ স্টেডিয়ামে পৌছান। এ মাঠটিও তারা ঘুরে দেখেন। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত জহুর আহমদ স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হওয়ার কথা রয়েছে।

হেনরি মুর বলেন, দু’টি ভেন্যু দেখে আমরা খুবই সন্তুষ্ট। ম্যাচের জন্য সব প্রস্তুতি রয়েছে। নিরাপত্তার বিষয়টিও আমরা দেখেছি। এতেও ভাল প্রস্তুতি রয়েছে। আশা করছি একটি প্রতিদ্বন্ধীতাপূর্ণ ম্যাচ হবে।

আজম নাছির উদ্দিন বলেন, একটি আন্তর্জাতিক ভেন্যু’র জন্য যা যা সুযোগ সুবিধা থাকে তার সব রয়েছে ভেন্যু দুটিতে। নিউজিল্যান্ড দল এর আগে হোয়াইট ওয়াশ হওয়ায় এ নিয়ে খুবই উদ্বিগ্ন মনে হয়েছে প্রতিনিধি দলকে। তারা বার বার উইকেট পরীক্ষা করে দেখছিলেন। ভেন্যু দুটি দেখে তারা খুবই খুশি।

প্রসঙ্গত, আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার কথা।

২০০৮ সালের পর বাংলাদেশে এটাই নিউজিল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ সফর। ২০১০ সালের অক্টোবরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। ঐ সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-০ ব্যবধানে। অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়।

এদিকে ৫ দিনের এ‌ সফরে প্রতিনিধি দলটির ২৬ ‍আগস্ট  সিলেট বিভাগীয় স্টেডিয়াম, ২৭ আগস্ট ঢাকায় ফিরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম পরিদর্শন করার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ