স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
নেপালে অনুষ্ঠিতব্য নবম সাফ ফুটবলে অংশ নিতে ২১ সদস্যের বাংলাদেশ ফুটবল দল নেপালে পৌঁছেছে। এর আগে রবিবার সকালে রওয়ানা হয়ে বিকেলে নেপাল পৌঁছায় ফুটবল দল। টুর্নামেন্টের উদ্বোধন হবে ৩১ আগস্ট। প্রথমদিনে স্বাগতিক নেপালকে মোকাবেলা করবে ফুটবল টাইগাররা।
গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ৩ আগস্ট ভারতের বিপক্ষে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে খেলবে।
নেপালে যাওয়ার আগে শনিবার ২২ সদস্যের দল থেকে বাদ পড়েছেন রেজাউল করিম রেজা। ২০ সদস্যের দল যাওয়ার কথা থাকলেও বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রইফের ইচ্ছায় একজন খেলোয়াড় বেশী নিয়ে সাফ চ্যাম্পিয়নশীপে লড়তে গেল ফুটবল টাইগাররা।
বাংলাদেশ দল:
মামুন খান, বিপ্লব ভট্রাচার্য্য, শহিদুল আলম সোহেল, ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, নাসির চৌধুরী, মোঃ লিঙ্কন, আতিকুর রহমার মিশু, রায়হান ইসলাম, মামুনুল ইসলাম (অধিনায়ক), ইমন বাবু, জামাল ভূঁইয়া, মিঠুন চৌধুরি, সোহেল রানা, মোবারক হোসেন, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, মোনায়েম খান রাজু, তকলিস আহম্মেদ, ওয়াহেদ আহম্মেদ ও শাখাওয়াত হোসেন রনি।




