শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার ত্রাণ দিল রোহিঙ্গাদের

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার ত্রাণ দিল রোহিঙ্গাদের

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে আজ শুক্রবার  প্রায় ১ কোটি টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছে। কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মাধ্যমে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসব সহায়তার মধ্যে ছিল চাল, তেল, আটা, লবণ, পানি, তেরপাল, টোকেন, নগদ  টাকা ও ওষুধ।

ত্রান সামগ্রী বিতরণে অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি এ. এম. মাহবুব চৌধুরী, পরিচালক লিয়াকত আলী চৌধুরীসহ অন্যান্য সদস্য।

এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আগামী ০৩, ০৪ ও ০৫ অক্টোবর ৩ দিন অসুস্থ রোহিঙ্গা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ