শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়সীমান্ত ব্যাংকের জন্য মোবাইল রিচার্জ ও মার্চেন্ট পেমেন্ট সেবা দেবে এসএসএল ওয়্যারলেস

সীমান্ত ব্যাংকের জন্য মোবাইল রিচার্জ ও মার্চেন্ট পেমেন্ট সেবা দেবে এসএসএল ওয়্যারলেস

সীমান্ত ব্যাংক লিমিটেড এর জন্য মোবাইল রিচার্জ ও মার্চেন্ট পেমেন্ট সেবা প্রদান করবে এসএসএল ওয়্যারলেস। সম্প্রতি রাজধানীর সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক চুক্তি সই হয় । এ চুক্তির ফলে ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য এডিসি চ্যানেলের এর মাধ্যমে সীমান্ত ব্যাংক লিমিটেড এর গ্রাহকেরা মোবাইল রিচার্জ করতে পারবে এবং মার্চেন্ট পেমেন্ট করতে পারবে।

এসএসএল ওয়্যারলেসের চীফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী এবং সীমান্ত ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের এ চুক্তিতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার রফিকুল ইসলাম, এস এস এল ওয়্যারলেস এর বিএফএসআই বিভাগের প্রধান সউদ বিন জাহান, এস এস এল কমার্জ ই-কমার্স সার্ভিসেস এর প্রধান  এম নাওয়াত আসেকিনসহ উভয় প্রতিষ্ঠান থেকে আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ