শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসিরিজ বোমা হামলা মামলায় তিন জঙ্গির ১৪ বছর কারাদণ্ড

সিরিজ বোমা হামলা মামলায় তিন জঙ্গির ১৪ বছর কারাদণ্ড

আদালতের এজলাসে সিরিজ বোমা হামলার দুই মামলায় তিন জঙ্গির প্রত্যেককে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম মো. সাহাদাত হোসেন ভূঁইয়া এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুন নাহার খালেক জানান, ২০০৫ সালে চট্টগ্রাম আদালতের দুটি এজলাসে একই সময়ে বোমা বিস্ফোরণের ঘটনায় তিন জঙ্গি সদস্যের প্রত্যেককে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্তরা হলেন মো. শাহাদাত আলী প্রকাশ মাসুম বিল্লাহ, জাবেদ ইকবাল প্রকাশ মোহাম্মদ, মিজান প্রকাশ জাহিদুল ইসলাম। সাইফুন নাহার জানান, দুই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে সিরিজ বোমা মামলায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মিজান এখনো পলাতক।

আরও পড়ুন

সর্বশেষ