শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদটপরোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মির্জা ফখরুল

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন মির্জা ফখরুল

গণহত্যাসহ বর্বর নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে আজ কক্সবাজার যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন বলে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানান।

বুধবারও কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন ফখরুল। মিয়ানমার সরকারের বর্বর হামলায় বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য সহায়তা দিতে শুরু থেকেই সোচ্চার মাঠের বিরোধী দল বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে গঠন করা হয়েছে কেন্দ্রীয় রিলিফ কমিটি। এ কমিটি ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন শিবির পরিদর্শন ও সহায়তা করে ঢাকায় ফিরেছে।

আরও পড়ুন

সর্বশেষ