শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদটপশাহজালাল বিমানবন্দরে ৬ লাখ রিয়ালসহ দম্পতি আটক

শাহজালাল বিমানবন্দরে ৬ লাখ রিয়ালসহ দম্পতি আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬ লাখ সৌদি রিয়ালসহ এক দম্পতিকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস প্রিভেন্টিভ দল। কাস্টমস হাউজ জানিয়েছে, এই অর্থ সিঙ্গাপুরে পাচার করা হচ্ছিল। রোববার দুপুরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ১ এক্স থেকে তাদের আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারি কমিশনার সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ দল ঢাকা থেকে ঢাকা-সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৯ ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজর রাখে। বৈদেশিক মুদ্রা পাচার করছে এমন তথ্যের ভিত্তিতে সিঙ্গাপুর যাওয়ার সময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ ১এক্স থেকে মাসুদুর রহমান ও মাহমুদা উর্মি নামের ওই দম্পতিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের থেকে ৫ লাখ ৯৪ হাজার ৫০০ সৌদি রিয়াল আটক করা হয়। পাচারের উদ্দেশ্যে এ দম্পতি বৈদেশিক মুদ্রা বহন করেন।

সাইদুল ইসলাম জানান, দু’জনের বাড়ি ঢাকার কদমতলীর ধনিয়া এলাকায়। তারা ব্যবসা করেন। বেড়ানোর উদ্দেশ্যে দু’জন সিঙ্গাপুর যাচ্ছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। অবৈধভাবে মুদ্রাপাচারের অভিযোগে তাদের আটক ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ