শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

facebook_1505709850262জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের ‘মূল কারণগুলো’ তুলে ধরে তা নিরসনে বাংলাদেশের প্রস্তাব তিনি বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন সেখানে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীর নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের হাজার হাজার  নেতাকর্মী  এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ৷ এসময় জয় বাংলা স্লোগানে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর প্রকম্পিত হয়ে উঠে ৷

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলেও জড়ো হন। এবারের নিউ ইয়র্ক সফরে শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা এ হোটেলেই থাকবেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলবে সাধারণ বিতর্ক, যেখানে এই বিশ্ব সংস্থার ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে তার বক্তব্য তুলে ধরবেন। এবার এমন এক সময়ে বিশ্ব নেতারা জাতিসংঘ অধিবেশনে মিলিত হচ্ছেন, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গার পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। কয়েক যুগ ধরে প্রায় চার লাখ রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশের এই দফায় আরও প্রায় চার লাখ শরণার্থী প্রবেশ করেছে। রাখাইনের পরিস্থিতির উন্নতি না হলে এই সংখ্যা ১০ লাখে ঠেকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের এই মানবিক সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও মিয়ানমার তাদের অবস্থানে অনড়।

আরও পড়ুন

সর্বশেষ