ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ট্রেইনি অ্যাসিস্টেন্ট ক্যাশ অফিসারদের নিয়ে ২৭ত
ম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী শনিবার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় তিনি এ ব্যাংকটিকে একটি আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সবাইকে ব্যাংকিং কার্যক্রমে সচেতন ও যত্নবান হওয়ার জন্য পরামর্শ দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. আতাউর রহমান ও অনুষদ সদস্য লুৎফুল হক। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৫০ জন ট্রেইনি এ্যাসিস্টেন্ট ক্যাশ অফিসার অংশ গ্রহণ করছেন।




