বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদটপগোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৬

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- বাসচালক বুলেট (৩০)। তিনি কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা, সুপারভাইজার ফরিদপুরের বোয়ালমারীর ইব্রাহীম (৪০), হেলপার টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া এলাকার সাইফুজ্জামান (৪৫) ও বাসযাত্রী রংপুরের সেলিনা পারভীন। আহতদের মধ্যে ১৭ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) জাকারিয়া হোসেন জানান,  শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে সেবা গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। অপরদিকে একটি ট্রাক মোংলা পোর্ট থেকে সিমেন্ট বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধূসর ব্রিজের কাছে পৌঁছলে ওই বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে দুই নারীসহ ছয় যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৩০ যাত্রী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ওসি।

আরও পড়ুন

সর্বশেষ