বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালালে ২২টি স্বর্ণের বার জব্দ

শাহজালালে ২২টি স্বর্ণের বার জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের ২২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। সোমবার দুপুরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিটে পরিত্যাক্ত অবস্থায় এসব স্বর্ণ জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ওই ফ্লাইটের (নং এফ জেড ৫৮৩) ২৪-এফ নং সিটে পরিত্যাক্ত অবস্থায় ২২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন আড়াই’শ গ্রাম, মূল্য এক কোটি ৩৮ লাখ টাকা। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ