শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়হজ ভিসা আবেদনের সময় বাড়ল

হজ ভিসা আবেদনের সময় বাড়ল

হজে যেতে ভিসা পেতে আবেদনের সময় শনিবার পর্যন্ত বাড়িয়েছে ঢাকার সৌদি দূতাবাস। এদিকে, যাত্রী সংকটের কারণে আজ শুক্রবারও একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। অপর একটি ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ।  ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক লাখ ২৭ হাজার হজযাত্রীর মধ্যে এখনো ৫১ হাজার সৌদি আরবে যেতে পারেননি। আর ভিসা হয়নি দুই হাজার মুসল্লির। ধর্ম মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের আবেদনে সাড়া দিয়ে ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। আর এ পর্যন্ত যারা ভিসা পেয়েছে, তাদের সৌদি আরব যেতে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করা হয়। এদিকে হজ এজেন্সির সংগঠন হাব জানিয়েছে, শনিবারের মধ্যে যেসব এজেন্সি ভিসা জটিলতার নিরসন করতে পারবে না, তাদের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি হাবও শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এদিকে আজ মোট আটটি হজ ফ্লাইট ছেড়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ