বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ২দিন ব্যাপি কর্মসূচির আজ ২য় দিনে ১৭ আগস্ট, ২০১৭ দুপুর ০২:০০ আলোচনা সভা ও দোয়া মাহফিল সোসাইটি মাননীয় ট্রেজারার এ্যাড. তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পর্ষদের সম্মানীয় সদস্য লুৎফর রহমান চৌধুরী হেলাল, রেহেনা আশিকুর রহমান, আলহাজ্ব মোজাম্মেল হোসেন টুকু। সোসাইটির মহাসচিব বি এম এম মোজহারুল হক এনডিসি সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোসাইটির পরিচালক ও সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক মোঃ নূর ইসলাম খান অস
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় শোক দিবস পালন



