শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়মীর কাসেমের অভিযোগ গঠনের শুনানি ২১ আগস্ট

মীর কাসেমের অভিযোগ গঠনের শুনানি ২১ আগস্ট

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২১ আগস্ট ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রবিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেফতার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

কাসেমের বিরুদ্ধে অভিযোগ, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তার নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়। মুক্তিযুদ্ধের শেষ ভাগে পাকিস্তানি বাহিনী এ দেশের যে বুদ্ধিজীবীদের হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাসেম ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ