শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সাভারে ছাত্রলীগ নেতাদের হামলায় আহত প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সাভারে ছাত্রলীগ নেতাদের হামলায় আহত প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সাভারে ছাত্রলীগের হামলায় নিহত হয়েছে এক শারীরিক প্রতিবন্ধী যুবক। তার নাম শামীম হোসেন ফকির (২৫)। সে ধামরাই থানার ফোর্ডনগর এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সাভার বাজার রোডে উৎসব প্লাজার সামনে গত মঙ্গলবার রাতে মুঠোফোনে রিচার্জ করতে যায় শারিরীক প্রতিবন্ধী শামীম।তারপর সেখানে উপস্থিত হন ছাত্রলীগের নেতারা।পরে গিয়ে আগে মুঠোফোনে টাকা রিচার্জ করায় প্রতিবাদ জানালে ফয়সালের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিবন্ধী যুবককে রড দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় শামীমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)ভর্তি করা হয় তাকে।শনিবার সকাল সাতটায় মারা যায় সে।

পুলিশ বলেছে,শামীম জন্ম থেকেই শারিরীক প্রতিবন্ধী। তার ঘাড়সহ শরীরের কিছু অংশ ডানদিকে বাকা।সকালে এ খবর ছড়িয়ে পড়লে প্রতিবন্ধী সংস্থার সদস্যরা হাসপাতালের বাইরে বিক্ষোভ করে।ছুটে যান সাভার বাজার রোডের ব্যবসায়ী নেতারাও।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শামীম ফকির ও তার বন্ধু রাজীর সাভার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন উৎসব প্লাজার সামনে একটি দোকানে মোবাইলে টাকা লোড করতে যায়। এসময় সাভার ছাত্রলীগের আহবায়ক ফয়সাল, যুগ্ম-আহবায়ক জনিসহ আরো ৩-৪জন ছাত্রলীগ নেতাকর্মী ওই দোকানে টাকা লোড দিতে যায়।

টাকা লোড দেয়ার এক পর্যায়ে ছাত্রলীগ নেতা ফয়সাল নিজের নাম্বারে আগে টাকা লোড দিতে বললে শামীম ফকির এর প্রতিবাদ করে। শামীম ফকির শারীরিক প্রতিবন্ধী , তার ঘাড় ও শরীরের কিছু অংশ সব সময় ডানদিকে বাকা থাকায় তার শারীরিক পরিস্থিতিকে বেয়াদবি মনে করে তার ওপর চড়াও হয় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এ্ক যুবক জানান, এসময় ছাত্রলীগের নেতা ফয়সাল শামীমকে উদ্দেশ্ করে বলে, তোর এত বড় সাহস তুই আমার দিকে শরীর বাকা করে তাকিয়ে থাকিস। এই কথা বলার পরপরই ফয়সাল, জনিসহ আরো ৩-৪ জন শামীমকে প্রথমে চড়, থাপ্পড়, কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তারা শামীমকে লোহার রড় দিয়ে পিটিয়ে মারাত্বকভাবে জমখ করে।

নিহত শামীম ফকিরের মা বিউটি বেগম  বলেন, “আমার শারীরিক প্রতিবন্ধী ছেলেটাকে ওরা যেভাবে পিটিয়ে মারলো মানুষ কোনো প্রাণীকেও সেভাবে মারে না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন,  “আসামি যে দলেরই হোক না  কেন সে পুলিশের কাছে আসামি, তাদের গ্রেফতারে সাধ্যমতো চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ