বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইউএনও তারিক সালমনকে মানহানির মামলায জামিন নামঞ্জুরের কোন আদেশ দেয়া হয়নি?

ইউএনও তারিক সালমনকে মানহানির মামলায জামিন নামঞ্জুরের কোন আদেশ দেয়া হয়নি?

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক ইউএনও গাজী তারিক সালমনকে মানহানির মামলায জামিন নামঞ্জুরের কোন আদেশ দেয়া হয়নি। ওইদিন জামিনই দিয়েছিলো আদালত। রোববার সুপ্রিম কোর্টে পাঠানো ব্যাখ্যায় একথা বলেছেন বরিশাল মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন। ইউএনওর জামিন নামঞ্জুর এবং পরে মঞ্জুর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ খবরের বিষয়ে সিএমএমের কাছে ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট।  রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত ব্যাখ্যা পাঠান আলী হোসাইন। সিএমএম ব্যাখ্যায় বলেন, আদালতের কার্যপ্রণালী শেষে এজলাস ত্যাগ করে খাসকামরায় এসে শুনি অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হরা হচ্ছে যে ইউএনওর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে- তার জামিন আবেদন একটি বারের জন্যও নামঞ্জুর করা হয়নি। ফলে জেল হাজতে পাঠানোর কোন প্রশ্নই উঠে না। ব্যাখ্যায় বলা হয়, ইউএনওর পক্ষে নথি দাখিল হলে এবং উত্তেজনার পরিস্থিতির অবসান হলে জামিনের আবেদন এবং ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারার আবেদন আইনানুগ প্রক্রিয়া অনুসরন করে জামিন দেয়া হয়।

ইউএনওর আদালত কক্ষ ত্যাগের পরে তার ব্যক্তিগত নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিহারের জন্যই আমি তৎক্ষণাৎ জামিনের দরখাস্তের আদেশ না দিয়ে নথি দাখিল হলে শুনানি শেষে আদেশ দেয়া হবে বলে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। ব্যাখ্যায় বলা হয়, সিআর-৪২৭/১৭ (কোতোয়ালি) মামলাটি শুনানি চলাকালে উৎসুক জনসাধারণের রোষানল হতে ইউএনওর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য শুনানি মুলতুবি করা হয়।  ইউএনওর আইনজীবী মোখলেছুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে নথি দাখিল করতে বলি এবং মৌখিক আদেশ দেয়া হয় যে, নথি দাখিলের পরে পুনরায় শুনানি হবে। আমি তখন ইউএনওকে আদালত কক্ষে বসাতে বলি। আদালতে কর্তব্য পালনরত পুলিশ সদস্যরা ইউএনওর সার্বিক ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সাধ্যমত চেষ্টা করেন।

আরও পড়ুন

সর্বশেষ