চট্টগ্রামের মিরসরাইয়ে লেগুনার সঙ্গে কভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার বেলা ২টার দিকে পৌরসভার সুফিয়া রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে মিরসরাই থানার ওসি শায়রুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, “দাঁড়িয়ে থাকা একটি লেগুনাকে পেছন থেকে একটি মিনি কভার্ড ভান ধাক্কা দেয়। সেটাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে বলে জানান তিনি। নিহতরা হলেন- মিরসরাই পৌর সদরের অমূল্য মজুমদারের স্ত্রী মলিনা দাশ (৪৫), একই এলাকার মৃত আবদুল খালেকের ছেলে মফিজুর রহমান ও জোরারগঞ্জ এলাকার মো. মোস্তফার ছেলে সুমন (৪০)। মিরসরাই থানার এসআই কামাল হোসেন জানান, এই দুর্ঘটনায় আহত সাতজনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনি বলেন, হতাহতরা সবাই চুরমার হয়ে যাওয়া লেগুনাটির যাত্রী



