রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলি থেকে বাবা ও দুই সন্তানের লাশ উদ্ধার

কর্ণফুলি থেকে বাবা ও দুই সন্তানের লাশ উদ্ধার

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার ২দিন পর শুক্রবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে তিনটি লাশ ভেসে উঠে। এলাকাবাসী লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

এরা হলো- ব্যবসায়ী মোহাম্মদ হারুন (৪০), তার ছেলে মারুফ (৪) ও মেয়ে ইশরাত (৭)। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।

কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, দু’দিন ধরে কোষ্টগার্ড ও নৌবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়েও নিখোঁজদের সন্ধ্যান পায়নি। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ডাঙ্গারচর এলাকা থেকে প্রথমে ব্যবসায়ী হারুনের লাশ, সকাল সাড়ে ৭টায় কর্ণফুলীর তীরে অবস্থিত যমুনা অয়েল মিল এলাকায় তার মেয়ে ইশরাত ও সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালীর চর এলাকায় ছেলে মারুফের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত বুধবার রাত ৮টার দিকে নগরীর সদরঘাট থানা এলাকায় কর্ণফুলি নদীতে নৌকা ডুবে একই পরিবারের ৩ জন নিখোঁজ হয়।

আরও পড়ুন

সর্বশেষ