বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদটপআবারো ভূমি ধসের শঙ্কায় রাঙ্গামাটি পাহাড়ি জনপদ

আবারো ভূমি ধসের শঙ্কায় রাঙ্গামাটি পাহাড়ি জনপদ

আবারো ভূমি ধসের শঙ্কায় রাঙ্গামাটি পাহাড়ি জনপদ। প্রতিদিন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে আকর্ষিক ভূমি ধসে আবারো ব্যাপক প্রাণহানি হতে পারে। দ্রুত কার্যকরি  পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া না হলে আবারো জটিল পরিস্থির মুখোমুখি হতে হবে পাহাড়িদের এমনই শঙ্কা সাথানীয়দের। আকাশে মেঘ দেখলেই অজানা আশঙ্কায় ছেয়ে যায় পাহাড়ি জনপদে। ভয়ে, আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে মানুষ ছুটে যায় আশ্রয়কেন্দ্রে । প্রবল বর্ষণে এবার বিধ্বস্ত, বিপদগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি । রাঙ্গামাটি থেকেই উদ্ধার করা হয়েছে শতাধিক মৃতদেহ । তাই এখন বৃষ্টি হলেই দিশেহারা হয়ে পড়ে  পাহাড়ের বাসিন্দারা। পরিস্থিতি উত্তরণে নানা পরামর্শ আছে স্থানীয়দের । পাহাড়ি গাছ আর মাটি কাটা বন্ধ করতে হবে বসতি নির্মাণ করতে হবে পরিকল্পিতভাবে । দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখতে হবে। গ্রহন করতে হবে কার্যকরি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কার্যকর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন প্রশাসন । বলছে খাসজমি  না থাকায় উচ্ছেদ আর পুনবার্সন কিছুই সম্ভব হচ্ছে না। সব কিছুর পরও বৈরি প্রকৃতির কাছে এযেনো মানুষের অসহায় আত্মসমার্পণ।

আরও পড়ুন

সর্বশেষ