বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন১৫ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হবে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার

১৫ জুন যান চলাচলের জন্য খুলে দেয়া হবে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার

আগামী ১৫ জুন বৃহস্পতিবার যান চলাচলের জন্য খুলে দেয়া হবে নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের (মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভার) একটি লেন। নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কিন এবং সিডিএর পক্ষ থেকে এ নিশ্চয়তা দেয়া হয়েছে। ম্যাক্স-র‌্যাঙ্কিনের চট্টগ্রাম অঞ্চলের প্রকল্প প্রধান (এইচআর-এডমিন ইনচার্জ) সোহেল আহমেদ বলেন, আমরা জোর চেষ্টা চালাচ্ছি যাতে আগামী ১৫ জুনের মধ্যে ফ্লাইওভারের ডান পাশের একটি লেন চলাচল উপযোগী করে তোলা যায়। আমরা এদিন রাস্তার ডান পাশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেবো আশা করছি। এটা অনুষ্ঠানিক কোনো উদ্বোধন নয়, টেম্পোরারিলি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। একই সময়ে রাস্তার অপর অংশের এবং ফ্লাইওভারের নিচে সড়ক সম্প্রসারণের কাজও কাজ চলতে থাকবে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা। সিডিএর একটি সূত্রও এ বিষয়ে প্রায় একই মতামত ব্যক্ত করেছে। তবে নির্ধারিত এ সময়ের মধ্যে র‌্যাম্প ও লুপের কাজ শেষ করা সম্ভব হবে না বলে জানিয়েছে উভয় পক্ষ। উল্লেখ্য, ২০১৩ সালের ১ অক্টোবর ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যরে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন লাভ করে। এর মোট নির্মাণ ব্যয় ধরা হয় ৬৯৬ কোটি টাকা। ২০১৪ সালের ২৮ অক্টোবর সিডিএ ও নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্স-র‌্যাঙ্কিনের মধ্যে চুক্তি সই হয়। ২০১৫ সালের মার্চ মাসে এর নির্মাণ কাজ শুরু হয়।

আরও পড়ুন

সর্বশেষ