রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও সকাল ১০টা ১২ মিনিটে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে এসে পৌঁছান।

স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) মো. ফারুক খান এমপি, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমীর হোসেন আমু এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় সালাম এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে তারা অংশ নেবেন।

উল্লেখ্য, জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়কে অসংখ্য কালো কাপড়ের তোরণ নির্মাণ করা হয়েছে। মাজার কমপ্লেক্স ও আশপাশের এলাকায়  কালো পতাকা ও কালো কাপড় দিয়ে শোকের আবহ সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ