মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদটপএনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যানকে আমিরাতে সংবর্ধনা

এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যানকে আমিরাতে সংবর্ধনা

chairman sirএনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নিজাম চৌধুরীকে আমিরাতে সংবর্ধনা দিয়েছে দেশটিতে অবস্থিত রাস আল্ খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদ নিজাম চৌধুরী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক কমিটির সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, মিডিয়া ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়ার যুগ্ন সম্পাদকের পদে রয়েছেন।

২১ মে স্কুল প্রাঙ্গণে রাস আল্ খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অ্যান্ড কলেজের সাধারণ সম্পাদক এমএ মুছা, কলেজের প্রিন্সিপাল হাবিবুর রহমান, সিনিয়ার সহ-সভাপতি সিআইপি আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য সি এম আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হান্নান ও মোহাম্মদ হেজাজ। এতে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুবেদ চৌধুরী শিবু, প্রকৌশলী মহিউদ্দীন বেলাল, মোহাম্মদ আজিজ, শাহ নেওয়াজ ও আবুল হাশেম।

আরও পড়ুন

সর্বশেষ