শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপবুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি

বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আগামী বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি। সোমবার সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, সোমবার কেন্দ্রীয় কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা গণপূর্ত বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর আবেদনপত্র পৌঁছে দিয়েছেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রোববার সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বুধবার সোহরাওয়ার্দীতে সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়। আগের সিদ্ধান্তের আলোকে বুধবার সমাবেশের অনুমতি চেয়েছে দলটি। এরআগে শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ করেই পুলিশ তল্লাশি চালায়। সকাল পৌনে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই তল্লাশি চালানো হয়। তবে তল্লাশি শেষে কিছু পাওয়া যায়নি বলে লিখিতভাবে জানায় পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ