বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপযশোরে বাস দুর্ঘটনায় নিহত ৫

যশোরে বাস দুর্ঘটনায় নিহত ৫

যশোরের সদর উপজেলায় বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের ৩৫ যাত্রী। মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, উদ্ধারকাজ চলছে। তবে এ ঘটনায় পাঁচজনের নিহতের খবর নিশ্চিত করেছেন উপপরিদর্শক ইউসুফ আলী। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী কাজী শাহনেওয়াজ জানান, তাঁরা পাঁচটি লাশ উদ্ধার করেছেন। বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহণের একটি যাত্রীবাসী বাস সাতমাইলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আহত হন বাসের ৩৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, দুর্ঘটনায় আহত হয়ে কমপক্ষে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের  সবার অবস্থা গুরুতর।

আরও পড়ুন

সর্বশেষ