বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপগাজীপুরের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুরের আদালতে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন গাজীপুরের একটি আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ আদেশ দেন অতিরিক্ত জেলা দায়রা জজ ফজলে এলাহী। আদালত পরিদর্শক রবিউল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ২০১৫ সালে জয়দেবপুর থানায় এ মামলাটি হয়েছিল। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল, মঞ্জুরুল হক রনি। রনি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আবদুল মান্নানের ছেলে।

আরও পড়ুন

সর্বশেষ