রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদটপচাঁপাইনবাবগঞ্জের একটি বাড়ি ঘিরে অবস্থান নেয় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জের একটি বাড়ি ঘিরে অবস্থান নেয় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ত্রিমহোনী এলাকার একটি আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছে জঙ্গিরা। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই এলাকার একটি বাড়ির চারপাশ ঘিরে অবস্থান নেয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এরপর কিছুক্ষণ পর পর পুলিশকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক ছোড়া হয় ওই বাড়িটির ভেতর থেকে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সারোয়ার রহমান এই তথ্য জানান। তিনি বলেন, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছে। জঙ্গিদের আত্মসমর্পণে বাধ্য করতে চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, তারা আত্মসমর্পণ না করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চূড়ান্ত অভিযান শুরু করবে আইনশৃংখলা বাহিনী। কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার তৌহিদ জানান, বাড়িটির ভেতরে ৭/৮ জন লোক আছে। ওই আস্তানার চারপাশে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।  আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, ঢাকা থেকে সোয়াতের একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তারা আসলে পুরোপুরি অভিযান শুরু হবে।

আরও পড়ুন

সর্বশেষ