শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে হাই কোর্টের রুল

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে হাই কোর্টের রুল

বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান কেন সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট। ওই ধারা নারী ও শিশু অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ও সনদের সঙ্গে কেন ‘অসামঞ্জস্যপূর্ণ’ ঘোষণা করা হবে না- রুলে তাও জানতে চেয়েছে আদালত। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করে। আইনসচিব এবং নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও নারী কেন্দ্র গত ৪ এপ্রিল এই রিট আবেদন করে।

আরও পড়ুন

সর্বশেষ