এরশাদ বলেন, এরমধ্যে ৩০ থেকে ৪০টি ছোট দল আমাদের সঙ্গে জোট করতে আগ্রহ প্রকাশ করেছে। ৪ এপ্রিল তাদের সঙ্গে বসে কথা বলার পর নতুন জোটের ঘোষণা করা হবে। তিনি বলেন, আমরা কোনো নির্বাচনে সুবিধা পায়নি। একানব্বই সালে জেলে থেকে নির্বাচন করেছি। ছিয়ানব্বই সালের নির্বাচনের পরও ৬ মাস জেল খেটেছি। কোনো রাজনৈতিক দলই আমাদের বন্ধু নয়। তাই আওয়ামী লীগ ও বিএনপি জোটের মতোই আগামী নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পাটির নেতৃত্বে জোট গঠন করা হবে।
এ জোটের বেশির ভাগই ইসলামী দল থাকছে বলেও জানান তিনি। সম্মেলনে জাতীয় পাটির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদেরবিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় যুব সংহতির নতুন কমটির সভাপতি আলমগীর সিকদার লোটন এবং সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদার নাম ঘোষণা করা হয়।




