‘সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সঙ্গে কথা বলে বলে শিখেছি অটিজম সঙ্কটের গভীরতার দিকগুলো। আর তার ভিত্তিতেই সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নিচ্ছি। ‘জাতিসংঘে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে সায়মা। আর তা গৃহীতও হয়। দেশেও এক সময় অটিজম নিয়ে সাধারণ মানুষের সচেতনতা ছিলো না, যা এখন ধীরে ধীরে তৈরি হচ্ছে। কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস, ২০১৭ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, অটিজম একটি সামাজিক সমস্যা যা মোকাবেলায় সমাজকেই এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষ থেকে ট্রাস্ট গঠন করা হয়েছে জানিয়ে সমাজের বিত্তবানদের সেই ট্রাস্টে সহায়তা করারও আহ্বান জানান শেখ হাসিনা।



