নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানায় ৭-৮ জন জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ পড়ে আছে বলে জানালেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নাসিরপুরে সোয়াটের অভিযান ‘অপারেশন হিটব্যাক’ শেষ হয়েছে বলেও জানান তিনি। মার্চ ৩০ বিকেল ৫টায় ঘটনাস্থলের কাছেই মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন কমপ্লেক্স ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) কামরুল আহসান।



