বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে জাতিসংঘে দেওয়া হবে

গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে জাতিসংঘে দেওয়া হবে

২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জাতিসংঘের কাছে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, জাতীয় সংসদে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব পাস হয়েছে। গত ২০ মার্চ মন্ত্রিপরিষদে প্রস্তাবটি অনুমোদন হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত ওই হামলার ঘটনার প্রতিবাদে প্রতিবছর গণহত্যা দিবস পালিত হবে।

চলতি মাসের ২৫ তারিখে প্রথমবারের মতো গণহত্যা দিবস পালন করা হবে। ওই দিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। ওই দিন সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের পাশে  এ কর্মসূচিগুলো পালন করা হবে। এ ছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় এই দিবস পালনের উদ্যোগ নেওয়া হবে। মুক্তিযুদ্ধের এত বছর পর কেন দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন কারণেই এত দিন দিবসটি পালিত হয়নি। বর্তমানে সরকার এর প্রয়োজনীয়তা অনুভব করার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ