গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এসময় আহত হয়েছেন দল দু’টির ৭ নেতাকর্মী। ১৫ মার্চ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের পূর্ব পাশের সড়ক দিয়ে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গরম পানি, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।



