বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৫ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের লোগো উন্মোচন

৫ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের লোগো উন্মোচন

news ff“দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষিত যুব শক্তি”– এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ও জেলা ইউনিট এর আয়োজনে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পরিচালনায় (২৮ ফেব্রুয়ারী- ৪ মার্চ ২০১৭) পর্যন্ত হালিশহরস্থ শারীরিক শিক্ষা কলেজে “৫ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যা¤প, ২০১৭ চট্টগ্রাম” অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে ক্যাম্প লোগো উন্মোচন ও শিক্ষক সম্মেলন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ সালাম এর সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ও রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সঞ্চালনায় চট্টগ্রাম ক্লাব লিমিটেড এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর ব্যবস্থাপনা পর্ষদের সদস্য এবং রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডাঃ শেখ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার। এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য এইচ এম সালাউদ্দিন, সাফকাত জাহান, মঞ্জুরুল হক, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, আনোয়ার আজম, সৈয়দ আদনান হোসেন, প্রাক্তন যুব প্রধান কাজী তৌফিকুল আজম, জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা আব্দুর রশিদ এবং সিটি ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা নুরুল করিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব উপ প্রধান তন্বী বড়–য়া, সাংগঠনিক বিভাগীয় প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল, দপ্তর বিভাগীয় প্রধান রাজীব দে, রক্ত ও সেবা বিভাগীয় প্রধান আরাফাত হোসেন, প্রশিক্ষন বিভাগীয় প্রধান হারুনুর রশিদ, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান রিমা খানম সহ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ।

প্রধান অতিথি ডাঃ শেখ শফিউল আজম তার বক্তব্যে বলেন, “দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষিত যুব শক্তি”- এই শ্লোগানকে সামনে রেখে ৫ দিন ব্যাপী (২৮ ফেব্রুয়ারী- ৪ মার্চ পর্যন্ত) আয়োজিত “৫ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প, ২০১৭ চট্টগ্রাম” এ যুব সদস্যদের দক্ষ ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি যুব কার্যক্রম আরো তরান্বিত হবে। ক্যাম্পের বিভিন্ন কর্মশালা এর মাধ্যমে যুব সদস্যরা নতুন নতুন বিষয়ে বিশদ জ্ঞান আহরণ করতে পারবে এবং ক্যা¤েপর মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে।

সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ সালাম  বলেন, “৫ম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প, ২০১৭ চট্টগ্রাম” সফল করতে আমাদের সকলের সম্মিলিতভাবে সচেষ্ট থাকতে হবে। ক্যাম্পে আগত যুব সদস্যরা সঠিকভাবে প্রশিক্ষিত হয়ে সমাজের পাশাপাশি দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে”। তিনি আরো বলেন, এই ক্যা¤প সফলভাবে স¤পন্ন করে আগামী ডিসেম্বরে জাতীয় ক্যাম্প চট্টগ্রাম এ আয়োজন করা হবে। সেজন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতা এবং যুব সদস্যদের আরো সক্রিয় অংশগ্রহন কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ